দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল-পালানো রোগীর মৃত্যু

দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল-পালানো রোগীর মৃত্যু
দিনাজপুর জেলা মানচিত্র/ম্যাপ

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৬:২২

করোনা (করোনা-১৯) উপসর্গ নিয়ে চিকিৎসা না নিয়ে পালানো এক রোগীর মৃত্যু হয়েছে। জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামের ওই রোগীর নাম দেলোয়ার হোসেন। তার বাবার নাম দছিমুদ্দিন। শুক্রবার (২৬ জুন) বিকালে দেলোয়ার মারা যান (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিন দিন আগে গায়ে জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য আসেন দেলোয়ার। করোনা উপসর্গ থাকায় চিকিৎসর তাকে ভর্তি হতে বলেন। দেলোয়ার ভর্তি না হয়ে সেখান থেকে পালিয়ে যান।

দিন পর দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

পরে শুক্রবার (২৬ জুন) বিকালে কসবাসাগরপুর গ্রামে নিজের বাড়িতে মারা যান তিনি। ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য দিনাজপুর  এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারের নির্দেশনা আনুযায়ী, দেলোয়ারের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading