ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ২, আহত ৪

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ২, আহত ৪

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। ১১:০১

ইউনাইটেড স্টেটসে আবার গুলিবর্ষণে হতাহতের ঘটনা সংঘটিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে বিশ্বখ্যাত ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের এক ঘটনায় অন্তত ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) সেখানকার সময় বিকাল ৩টার দিকে ওই ঘটনা ঘটে বলে রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রি ফোনে সিএনএনকে জানিয়েছেন।

তিনি বলেন, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এর পর সেখানেবআগুন ধরে যায়। আগুন খুব বড়ভাবে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তি সন্দেহভাজন কিনা এবং আইনপ্রয়োগকারীরা তাকে গুলি করেছে কি না, সেটা এখনও পরিষ্কার হয়নি।

ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানান, ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে মোট ছয় জনকে আনা হয়েছে, তাদের মধ্যে ২ জন মৃত ও ৪ জন আহত।

শনিবার (২৭ জুন) রাতে তেহমা কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র ইভেট বোর্ডেন ফোনে সিএনএনকে জানান, একজন বন্দুকধারী গুলি করছে বলে ওই বিতরণ কেন্দ্র থেকে জরুরি বিভাগে অনেকগুলো কল আসে।

ইভেট বোর্ডেন জানিয়েছেন, আইন প্রয়োগকারীরা এখনও আর কোনো আহত বা কোনো সন্দেহভাজন গুলিবর্ষণকারী লুকিয়ে আছে কিনা তার খোঁজে ওই ভবনে নিবিড় তল্লাশি শুরু করেছে।

পরিস্থিতি সম্পর্কে তারা অবহিত আছেন বলে ওয়ালমার্টের এক মুখপাত্র ফোনে সিএনএনকে জানিয়েছেন। সূত্র : সিএনএন

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading