ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। ১২:৫৬

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আক্রামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আক্রামুজ্জামান গণমানুষের নেতা হিসাবে জনগণের হৃদয়ে বেঁচে থাকবেন।

মরহুমের আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading