করোনা মোকাবেলায় বিশ্ব সম্মেলনে ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি

করোনা মোকাবেলায় বিশ্ব সম্মেলনে ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। ১৩:১০

বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) ভাইরাস জনিত মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় তহবিল সংগ্রহে বড় ধরণের অগ্রগতি হয়েছে। ও ইউরোপীয় কমিশনসহ বিভিন্ন দেশের কাছ থেকে প্রায় ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি মিলেছে।

শনিবার (২৭ জুন) ইইউ এক্সিকিউটিভ ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে ৪০টি দেশের সরকারের অংশগ্রহণে আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে।

মহামারী প্রতিরোধে ভ্যাকসিন যখনই তৈরি হোক না কেন সেটা যেন ধনী-গরীব সব দেশই পায় সেটা নিশ্চিত করার ওপর সম্মেলনে অংশগ্রহণকারী অধিকাংশ নেতারা সেটার ওপর জোর দেন।

এই সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্ট বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে সম্প্রচারিত হয়, যাতে মাইলি সাইরাস, জাস্টিন বিবার, শাকিরা, ক্লোয়ি এক্স হল ও আশারসহ অনেক খ্যাতনামা সংগীতশিল্পী অংশ নেন।

কোভিড-১৯ মোকাবিলায় তহবিলের প্রতিশ্রুত অর্থের মধ্যে ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টম্যান্ট ব্যাংক যৌথভাবে ৪৯০ কোটি ইউরো (৫৫০ কোটি ডলার), ইউনাইটেড স্টেটস (যুক্তরাষ্ট্র) ৫৪ কোটি ৫০ লাখ ডলার, জার্মানি ৩৮ কোটি ৩০ লাখ ইউরো, কানাডা ৩০ কোটি কানাডীয় ডলার (২১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) ও কাতার ১০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এই তহবিল থেকে কোভিড-১৯ পরীক্ষা, চিকিত্সা ও ভ্যাকসিনের জন্য ব্যয় করা হবে। পাশাপাশি বিশ্বের দরিদ্রতম এবং প্রান্তিক জনগোষ্ঠীও এখান থেকে সহায়তা পাবেন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বলেন, “কেবল নিজেদের জন্যই নয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিও যাতে ভ্যাকসিন পায় তা উচ্চ আয়ের দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এটি সংহতির জন্য বড় পরীক্ষা।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিস জনসন বলেন, “কার্যকর ভ্যাকসিন যখনই আবিষ্কার হোক না কেন বিশ্ব নেতা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হলো -সত্যিকার অর্থে সবাই যেন ভ্যাকসিন পায় সেটা নিশ্চিত করা।”

ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “স্বার্থপরতা প্রত্যাখ্যান করে আসুন সকলে একসঙ্গে এগিয়ে যাই।”

মহামারী প্রাদুর্ভাবে মারাত্মক আক্রান্ত দেশের অন্যতম ইতালিও সহমত ব্যক্ত করে।

ইউনাইটেড স্টেটস (যুক্তরাষ্ট্র) ও চীনের জাতীয় উদ্যোগের বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন মহামারী নিয়ন্ত্রণ ও নির্মূলের প্রচেষ্টায় আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি গড়ে তোলার চেষ্টা করছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading