করোনায় মারা গেলেন আরও একজন পুলিশ সদস্য

করোনায় মারা গেলেন আরও একজন পুলিশ সদস্য

উত্তরদক্ষিণ। রবিবার ২৮ জুন ২০২০। ১১:০২

করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও একজন সদস্য মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাগে…রাজেউন)। নারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

শনিবার (২৭ জুন) রাত ১০টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মানিকগঞ্জের ওই পুলিশ কন্সটেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দায়িত্ব পালনকালে  এ নিয়ে ৩৮ জন পুলিশ সদস্যের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading