সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৪:৫৫

রবিবার (২৮ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের সামান্য উত্থানে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের শেয়ারে ভর করে এদিন পুঁজিবাজারে লেনদেনে রেকর্ড পরিমাণ উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্লাক্সোস্মিথক্লাইনের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কিনে নিতে শুরু করেছে ইউনিলিভার। এর কারণে রবিবার ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইতে গত সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৪.০১ পয়েন্টে। সিএসইতে এদিন ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading