দেশে নতুন আক্রান্ত ৩৮০৯, মৃত্যু আরও ৪৩, সুস্থ ১৪০৯

দেশে নতুন আক্রান্ত ৩৮০৯, মৃত্যু আরও ৪৩, সুস্থ ১৪০৯

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন। এনিয়ে দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১ হাজার ৭৩৮ জন। আর দেশে এ পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন।

রবিবার (২৮ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading