বিএসটিআই’র দায়িত্ব নিলেন নতুন ডিজি ড. নজরুল

বিএসটিআই’র দায়িত্ব নিলেন নতুন ডিজি ড. নজরুল
বিএসটিআই'র মহাপরিচালক (ডিজি) ড. মোঃ নজরুল আনোয়ার

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৮:৫০

জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থা- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন সরকারের গ্রেড-১ কর্মকর্তা ড. মোঃ নজরুল আনোয়ার। রবিবার (২৮ জুন) তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালকের এই দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন, ত্রাণ প্রশাসন ও আইন অনুবিভাগের দায়িত্ব পালন করেন। ড. নজরুল আনোয়ার বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বিএসটিআই কর্মকর্তাদেরকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, বিএসটিআইয়ের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকলকে সেবার মানসিকতা নিয়ে একযোগে কাজ করতে হবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading