হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ০৮:৫৮
সিলেটের হবিগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) দিনগত রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন – মাধবপুরের ভবানীপুর গ্রামের মাসুদ মিয়া (৩৫) ও কমলপুর গ্রামের রোমান মিয়া (২৫)।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে মাধবপুরের দিকে যাচ্ছিলেন মাসুদ ও রোমান। তারা ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।

