আটকে থাকা আরও ১৭১ জনকে ঘরে ফেরালেন দেব

আটকে থাকা আরও ১৭১ জনকে ঘরে ফেরালেন দেব

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৩:১০

লকডাউনে দুবাইয়ে আটকে থাকা ১৭১ ইন্ডিয়ানকে দেশে ফেরালেন কলকাতার জনপ্রিয় নায়ক ও সাংসদ দেব।

তারই সার্বিক সহায়তায় রবিবার (২৮ জুন) একটি আন্তর্জাতিক বিমানে দুবাই থেকে দেশে ফিরছেন ১৭১ জন ইন্ডিয়ান। দুবাইয়ে আটকে পড়া দেশের মানুষকে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্যের কাছে যে অনুমতি নেওয়ার প্রয়োজন, তার ব্যবস্থাও করে দিয়েছেন দেব নিজেই।

জানা গেছে, দুবাই থেকে যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে কিছু লোকজন এমন রয়েছেন, যারা কাজ হারিয়েছেন, আবার কিছু বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কিছু লোকজন দুবাইতে বেড়াতে গিয়ে কিংবা অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন, তেমন মানুষও রয়েছেন।

এর আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়া ও নেপাল থেকে ১০০০ জনেরও বেশি শ্রমিককে দেশে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা দেব।

অস্ট্রেলিয়াতে আটকে আছেন আরও কিছু মানুষ। তাদেরকে ফিরিয়ে আনতেও সাধ্যমতো চেষ্টা করবেন বলে টুইটের উত্তরও দিয়েছেন দেব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading