বিদ্যুতের ভুতুড়ে বিল: সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী’র

বিদ্যুতের ভুতুড়ে বিল: সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী’র

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৫:৩৫

মিটার রিড না করে অফিসে বসে কর্মকর্তাদের ভুতুড়ে বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের হয়রানি নিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে। বিষয়টি চলমান বাজেট অধিবেশনেও উঠে সংসদে। একজন সংসদ সদস্যের এ নিয়ে প্রশ্নের জবাবে ‘ত্রুটিপূর্ণ’ বিল সংশোধন করে তারপর আদায় করা হবে বলে জাতীয় সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রী বলেছেন, ত্রুটিপূর্ণ বিল সংশোধন করতে এরই মধ্যে ৬ দফা পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশোধনের পরই গ্রাহকদের থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা হবে।

সোমবার (২৯ জুন) সংসদে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান। অপরদিকে, সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিপু বলেন, দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ২৭টি গাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে। রূপগঞ্জ ও সাঙ্গু গ্যাসে ক্ষেত্রের গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ায় উত্তোলন বন্ধ রয়েছে। বাকি চারটি গ্যাসক্ষেত্রের সীমিত গ্যাস মজুত, কমার্শিয়াল ভায়াবিলিটি, আইনি জটিলতা ইত্যাদি বিবেচনায় গ্যাস উত্তোলনের বিষয়টি পুনঃমূল্যায়ন প্রয়োজন। প্রতিমন্ত্রী বলেন, গত ৫ বছরে (২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত) খনন করা নতুন কূপের সংখ্যা ২৫টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading