বাড়িতে থেকেই করোনা জয় করলেন ধুনটের মেয়র বাদশাহ

বাড়িতে থেকেই করোনা জয় করলেন ধুনটের মেয়র বাদশাহ
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৬:২১

করোনা জয় করলেন বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ১৫ দিন আইসলেশনে থেকে তিনি করোনামুক্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) সকালে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. পিয়াস পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. পিয়াস জানান, পৌর মেয়র এজিএম বাদশাহ ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসলেশনে ছিলেন। বাসায় থেকেই টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেন। ২৯ জুন দ্বিতীয় দফায় পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

এ নিয়ে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ত্রাণ, মাস্ক বিতরণ এবং সচেতনতার কাজে প্রথম থেকেই সম্পৃক্ত থাকায় বিভিন্ন লোকজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলাম। করোনা জয় করে বর্তমানে বাড়িতেই আছি এবং সুস্থ আছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading