বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৬:৫৫

বুড়িগঙ্গা নদীতে ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খানকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌনিরাপত্তা) মো. রফিকুল ইসলামকে। ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বুড়িগঙ্গা নদীতে সদরঘাট এলাকায় ‘ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় ‘মর্নিং বার্ড’ লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পরে তাদের সঙ্গে কোস্ট গার্ড যুক্ত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুইটি শিশু, পাঁচজন নারী ও ২৩ জন পুরুষ। মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। একইসঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading