চলে গেলেন ‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক মোজাম্মেল হক

চলে গেলেন ‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:০৫

সাপ্তাহিক আজকের সূর্যোদয়-এর প্রধান সম্পাদক, গেদুচাচা খ্যাত কলামলেখক খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৭ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহকর্মীরা। সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটসহ আরও অনেকেই তার মৃত্যুতে শোক জানিয়েছেন। সবার অতিপ্রিয়জন সাপ্তাহিক আজকের সূর্যোদয়-এর প্রধান সম্পাদক গেদুচাচা খ্যাত সাংবাদিক, কলাম লেখক ও সংগঠক খোন্দকার মোজাম্মেল হক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

সাংবাদিক ও কলামিস্ট খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে সহকর্মী, ভক্ত, পাঠক ও রাজনৈতিক নেতৃবন্দ শোক জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading