করোনার পরীক্ষা আর ফ্রি নয়: বুথে ২০০, বাসায় ৫০০ টাকা খরচ লাগবে

করোনার পরীক্ষা আর ফ্রি নয়: বুথে ২০০, বাসায় ৫০০ টাকা খরচ লাগবে

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:৫০

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের পরীক্ষা আর বিনামূল্যে করা যাবে না। বুথে নমুনা দিলে ২০০ টাকা আর বাসা থেকে নমুনা সংগ্রহ করতে হলে ফি লাগবে ৫০০ টাকা। সরকার বলছে, বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ থাকায় উপসর্গহীন ব্যক্তিরা এ পরীক্ষার সুযোগ নিচ্ছেন। তাই সরকার এ পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে রবিবার (২৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপান সোমবার (২৯ জুন) গণমাধ্যমের নগরে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারাদেশে যেকোনও বুথে গিয়ে করোনা শনাক্তের পরীক্ষার জন্য নমুনা দিলে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে কারও নমুনা সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে ৫০০ টাকা ফি লাগবে। হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষাতেও খরচ হবে ২০০ টাকা। সরকারি সব হাসপাতালের জন্য এ ফি প্রযোজ্য হবে।

উপসচিব ড. বিলকিস বেগমের সই করা ‘কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি’র হার নির্ধারণ’ শিরোনামের প্রজ্ঞাপনে বলা এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের গত ১৫ জুনের এক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে এই ফি নির্ধারণ করা হলো।

তবে বেসরকারি হাসপাতালে’র বিষয়ে এতে কিছু উল্লেখ করা হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading