বিটিআরসির বিধি-নিষেধ স্থগিত চায় গ্রামীণফোন, হাইকোর্টে রিট

বিটিআরসির বিধি-নিষেধ স্থগিত চায় গ্রামীণফোন, হাইকোর্টে রিট
গ্রামীণ ফোন (জিপি)

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:৫০

গ্রামীণফোনের ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)’র আরোপ করা বিধিনিষেধ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৯ জুন) প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ২১ জুন গ্রামীণফোনের ওপর দুটি বিধিনিষেধ জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। নতুন বিধিনিষেধ অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে গ্রামীণফোন আগাম অনুমোদন ছাড়া কোনো ধরনের নতুন সেবা, অফার বা প্যাকেজ দিতে পারবে না। এখনকার অফার অথবা প্যাকেজও আবার অনুমোদন করিয়ে নিতে হবে। বিটিআরসি- গ্রামীণফোনের ওপর এসব বিধিনিষেধ আরোপ করেছে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধানমালার (২০১৮) অধীনে।

রিট আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading