‘গেদু চাচা’ মোজাম্মেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘গেদু চাচা’ মোজাম্মেলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ‘গেদু চাচা' খন্দকার মোজাম্মেল হক

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৯:০২

এরশাদের শাসনামলে ‘গেদু চাচার খোলা চিঠি’ কলাম লিখে জনপ্রিয় সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক শোক বার্তায় মুক্তিযুদ্ধে ও ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে মোজাম্মেল হকের ভূমিকা ও অবদান স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।

খোন্দকার মোজাম্মেল হক রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) বিকালে মারা যান। করোনাভাইরাসে উপসর্গ নিয়ে সেখানে চিকিতসাধীন ছিলেন।

সোহেল হায়দার জানান, মঙ্গলবার সকাল ৯টায় সেগুনবাগিচায় বাসার সামনে জানাজা শেষে খ্ন্দকার মোজাম্মেলকে বিকালে ফেনীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করার পরিকল্পনা রয়েছে।

খোন্দকার মোজাম্মেলের সম্পাদনায় গত শতকের আশির দশকে ‘সুগন্ধা’ নামে একটি সাপ্তহিক প্রকাশিত হত । ওই পত্রিকায় তিনি ‘গেদু চাচার খোলা চিঠি’ নামে একটি কলাম নিয়মিত লিখতেন।

‘গেদু চাচার খোলা চিঠি’তে সরস কথায় সামরিক শাসনের সমালোচনা করা হত। ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল গেদু চাচার খোলা চিঠি নামের কলামটি।

খোন্দকার মোজাম্মেল হক পরে ‘সূর্যোদয়’ নামে আরেকটি সাপ্তাহিকও প্রকাশ করেন। এরপর ‘আজকের সূর্যোদয়’ নামে আরেকটি পত্রিকা বের হত তার সম্পাদনায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading