বিএনপি নেতা ও সাবেক এমপি কামরুদ্দিন আর নেই

বিএনপি নেতা ও সাবেক এমপি কামরুদ্দিন আর নেই
বিএনপি নেতা ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সাংসদ কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৩:৫০

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য (এমপি) কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ জুন) রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২৯ জুন) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ‘ইয়াহিয়া খান চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। তার ছোট ভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খান মৃত্যুর সংবাদটি আমাদের জানিয়েছেন।’

শায়রুল কবির বলেন, ‘সোমবার বাদ আসর সিরাজগঞ্জের নিজ এলাকা শাহজাদপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হবে।’

কামরুদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading