এনআরবিসি ব্যাংকের পদ হারালেন এমপি পাপুল

এনআরবিসি ব্যাংকের পদ হারালেন এমপি পাপুল
সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল । লক্ষ্মীপুর-২ । একাদশ সংসদ

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ২০:২০

অর্থ, মানবপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম পাপুলকে বেসরকারি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত শনিবার (২৭ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (২৯ জুন) তা নিশ্চিত করেছেন এনআরবিসি’র চেয়ারম্যান তমাল এসএম পারভেজ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘করপোরেট গভর্নেন্সের অংশ হিসেবে পর্ষদ পাপুল সাহেবকে পরিচালকের পদ থেকে সরিয়ে দিয়েছে। তার বিষয়ে ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে তিনি আপাতত পর্ষদে থাকতে পারবেন না। তবে ইনভেস্টিগেশন শেষ হলে তিনি আবারও ব্যাংকের পর্ষদে আসতে পারবেন।’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলে- প্রতারণা, অর্থপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে গত ৬ জুন রাতে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেদেশে গ্রেফতার করে। সর্বশেষ গত ২৪ জুন তাকে ২১ দিনের জন্য কেন্দ্রীয় কারাগারে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading