আজ ব্যাংক-শেয়ারবাজার বন্ধ
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই, ২০২৬, আপডেট ০৮:০০
আজ বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ উপলক্ষে আজ ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকার কারণে এ দিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
১ জুলাই ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওই দিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না। আর এ কারণে শেয়ারবাজারেও কোনো ধরনের লেনদেন হয় না। আগামী ২ জুলাই থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিকভাবে লেনদেন চলবে।
একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। ওই দিনও ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে ওই দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। আর ওইদিনও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে।
ইউডি/কেএস

