শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ০৯:৩২
তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের আরও একজন কর্মকর্তা ও কর্মচারী এই পুরস্কার পাচ্ছেন।
তথ্য মন্ত্রণালয় ও আওতাধীন দফতরের মধ্য থেকে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে আদেশ জারি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, প্রধান তথ্য কর্মকর্তার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ গোলাম আজম এবং অফিস সহায়ক মো. আব্দুল আলীম চলতি অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন।
২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করার পর শুদ্ধাচার পুরস্কার দেওয়া হচ্ছে।

