টিক-টক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিয়া

টিক-টক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিয়া
ভিডিয়ো মেকিং ও শেয়ারিং চীনা অ্যাপস টক-টক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২ । ০৭:৪৮

লাদাখে বিরোধপূর্ণ চীন ভারত সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে ১৫ই জুনের হাতাহাতি সংঘর্ষে ভারতের অন্তত বিশজন সৈন্য মারা যাবার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইন্ডিয়ার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক টুইটে বলা হয়েছে কোন ৫৯টি অ্যাপস নিষিদ্ধ করেছে সেদেশের সরকার

এরমধ্যে ইন্ডিয়া সরকার টিক-টক সহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিষিদ্ধ ওই মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে ভিডিয়ো তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিক টক ছাড়াও উইচ্যাট এবং শেয়ারইটের জনপ্রিয় অ্যাপস।

ভিডিয়ো মেকিং ও শেয়ারিংয়ের অ্যাপস টিক-টকের বিশাল বাজার রয়েছে ইন্ডিয়ায়।

চীনা অ্যাপস

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক টুইট বার্তায় জানিয়েছে ইন্ডিয়া সরকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।

ইন্ডিয়া সরকারের ভাষ্য, তাদের এই পদক্ষেপ ইন্ডিয়ার কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে।

ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ টিকটক
ভিডিও তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিকটক

ইন্ডিয়ার সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে পিআইবি’র টুইটে জানানো হয়।

সংঘাতের পর, এবং সংঘাত পরবর্তী পাল্টাপাল্টি দোষারোপের পর দুই দেশই যখন প্রকাশ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, তখন ইন্ডিয়ার দিক থেকে চীনা মোবাইল অ্যাপগুলো বন্ধের ঘোষণা এল।

ইন্ডিয়ার এই পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading