বাটা সু’র বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১৬:১৬
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৮ জুলাই দুপুর ২টায় বাটা সু’র পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এচাড়া এ সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

