বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট জনগণ: রিজভী

বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট জনগণ: রিজভী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৭:৩৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সরকার উন্নয়নের নামে শুধু জনগণকে বাড়তি ব্যয়ের যাঁতাকলে পিষ্ট করছে।’ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংসদে উত্থাপিত বিলের প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন।

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘বিদ্যুতের ভৌতিক বিলের চাপে অসহায় মধ্যবিত্ত মানুষ হাহাকার করছে। বলা হচ্ছে, চাহিদার চেয়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে, যার বেশিরভাগ রেন্টাল-কুইক রেন্টালের। অর্থাৎ এসব কেন্দ্রের ভাড়া দিতে হচ্ছে সরকারকে এবং বেশি দামে তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে সরকারকে। এই টাকা কে দিচ্ছে? এই টাকা জনগণের পকেট থেকে নিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে। তাহলে কিসের উন্নয়ন? শুধু জনগণের ওপর যাঁতাকল। জনগণকে পিষ্ট করা হবে আর মানিকগঞ্জে খাবার না পেয়ে বাচ্চা বিক্রি করছে মা। এই হচ্ছে পরিস্থিতি, এটা চলতে পারে না।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন হয়। ঢাকা মহানগরউত্তরের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম শামসুল হকের পরিচালনায় নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকি ও দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading