করোনা মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ ‘প্রশংসিত’: পম্পেও

করোনা মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ ‘প্রশংসিত’: পম্পেও

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৮:৪০

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারী মোকাবিলায় পরস্পরের সহযোগী হয়ে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন বাংলাদেশ ও মার্কিন আমেরিকার দুই পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে ইউএস-বাংলাদেশ বিদ্যমান সম্পর্ক অব্যাহত রাখার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এক টেলিফোন আলাপে তার এই প্রতিশ্রুতি দেন।

এসময় পম্পেও বলেন, ভ্যাকসিন উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের সাড়া এবং চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা-সরঞ্জাম যোগানোর বিষয়টি ‘সর্বত্র প্রশংসিত হচ্ছে’। করোনাভাইরাস মোকাবিলায় আমেরিকা এ পর্যন্ত বাংলাদেশকে ৪৩ মিলিয়ন ডলার দিয়েছে জানিয়ে উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার কথা জানান পম্পেও। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ওই ফোনালাপ হয় বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading