ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার ফের অবনতি

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার ফের অবনতি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ২০:৩২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। করোনাভাইরাস বা কোভিড–১৯ সংক্রমণ মুক্ত হলেও তিনি বর্তমানে নিউমোনিয়ায় ভুগছেন বলে মঙ্গলবার (৩০ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খোন্দকার ওই বিবৃতিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী কোভিড-১৯ পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস–নির্ভর, বিকল কিডনি রোগী হিসেবে দীর্ঘ একমাস রোগভোগের কারণে ওনার শরীর খুবই দুর্বল। স্বরযন্ত্রের প্রদাহের কারণে বর্তমানে কথা বলা নিষেধ।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ সোমবার (২৯ জুন) ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে গেছেন। ডা. আবদুল্লাহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানাতে বলেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক মাস ধরে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading