দোকান-শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ০৮:৩০
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকান-পাট ও শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে নতুন এ নির্দেশনার বিষয়ে জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।
আগের নির্দেশনায় বিকাল ৪টা পর্যন্ত এসব খোলা রাখার কথা বলা হয়েছিল। দোকান-পাট, শপিংমলগুলো চালু রাখার আগের সেই নির্দেশনার মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার।

