আমির খানের বাড়িতে করোনার হানা, মায়ের জন্য দোয়া চেয়েছেন

আমির খানের বাড়িতে করোনার হানা, মায়ের জন্য দোয়া চেয়েছেন
বলিউড তারকা আমির খান

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৪:১৫

বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে করোনাভাইরাস হানা দিয়েছে। সম্প্রতি তার বাড়ির কয়েকজন কর্মী করোনা পজেটিভ হয়েছেন। এক টুইটবার্তায় নিজেই বিষয়টি জানান আমির খান।

টুইটবার্তায় এই বলিউড অভিনেতা বলেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি আমার বাড়ির কয়েকজন কর্মীর দেহে করোনা ধরা পড়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা যাতে সঙ্গে সঙ্গে শুরু হয় তার জন্য তৎপরভাবে কাজ করেছেন বিএমসির কর্মকর্তারা। তাদের খেয়াল রাখার জন্য এবং গোটা এলাকাকে স্টেরিলাইজ করার জন্য আমি বিএমসিকে ধন্যবাদ জানাই।’

মা, স্ত্রী ও ছোট ছেলের সঙ্গে বলিউড তারকা আমির খান

তিনি আরও লিখেছেন, ‘বাড়ির বাকিদেরও টেস্ট করা হয়েছে। কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। এখন আমি আমার মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। মায়ের টেস্ট করানোটাই শুধু বাকি রয়েছে এখনও পর্যন্ত। তার রিপোর্টের ফলাফল যাতে নেগেটিভ আসে সেই জন্য প্রার্থনা করবেন আপনারা।’

বিএমসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, ‘তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে বিএমসি যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরও ধন্যবাদ জানাই। করোনা পরীক্ষার সময় তারা যথেষ্ট যত্ন নিয়ে কাজ করেছেন। ঈশ্বর তাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading