উৎপাদনের আগেই বিশ্বের প্রায় সব ‘রেমডেসিভির’ কিনে নিল ট্রাম্প

উৎপাদনের আগেই বিশ্বের প্রায় সব ‘রেমডেসিভির’ কিনে নিল ট্রাম্প

উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১৩:২৫

বিশ্বে আগামীতে তৈরি হতে যাওয়া প্রায় সব রেমডিসিভির ওষুধ কিনে নিয়েছে মার্কিন প্রশাসন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গিলিয়াডের কাছ থেকে রেমডেসিভির ওষুধের পাঁচ লাখ ডোজ কেনার একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তিটির আওতায় চলতি মাসেই তৈরি রেমডেসিভির ওষুধের শতভাগ, আগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র।

রেমডেসিভির ওষুধের পেটেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কম্পানি গিলিয়াড সায়ন্সেসের। ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

করোনার টিকা হিসেবে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯-সহ কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, সেই প্রক্রিয়া কিছুটা হলেও থামানোর সক্ষমতা রয়েছে রেমডেসিভির ওষুধের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading