শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানের শহীদ এসি রবিউল করিমকে স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানের শহীদ এসি রবিউল করিমকে স্মরণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১০:১২

হলি আর্টিজানের শহীদ এসি রবিউল করিমের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ অন্যান্য কর্মকর্তারা।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গেটে স্থাপিত তার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ সিনিয়র এসি রবিউল করিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে এসি রবিউল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত নিজ গ্রাম কাটিগ্রামে ব্লুমস বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসি রবিউলের গ্রাম কাটিগ্রামে স্থাপিত বিশেয়ায়িত স্কুলের এক শিক্ষার্থীর হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় শহীদ হন এসি রবিউল করিম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading