কাশিয়ানী উপজেলা আ. লীগ সভাপতি করোনা আক্রান্ত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ০৯:৪০
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কাইয়ুম তালুকদার।
তিনি জানান, মো. মোক্তার হোসেন গত শনিবার নমুনা পরীক্ষার জন্য পাঠান। সোমবার সন্ধ্যায় তার রেজাল্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন বর্তমানে উপজেলার রামদিয়া গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

