মিয়ানমারে পান্নার খনি ধসে ৫০ জন নিহত, মাটি চাপা আরও অনেকেই
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১৩:০৫
মিয়ানমারের কাচিন রাজ্যে একটি পান্নার খনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।
বৃহস্পতিবার (২ জুলাই) কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় আরও অনেকেই মাটি চাপা পড়েছেন বলে খবরে জানানো হয়েছে।
মিয়ানমারের দমকল বাহিনী’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। তবে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ।

