সৌদি সাংবাদিক খাশোগি হত্যাকান্ড : অভিযুক্তদের বিচার শুরু হচ্ছে তুরস্কে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১৩:৪৪
বহুল আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের বিচার শুরু করতে যাচ্ছে তুরস্ক। ওই ঘটনায় অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তা। তাদের অনুপস্থিতিতেই ইস্তাম্বুলের আদালতে শুক্রবার (০৩ জুলাই) স্থানীয় সময় সকালে শুরু হবে এই বিচার।
এ নিয়ে সৌদির সঙ্গে তুরস্কের টানাপোড়েন বাড়তে পারে বলে অনেকে ধারণা করছেন।
ইস্তাম্বুলের কৌসুঁলিরা খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ২ সাবেক সহযোগী সহ আরও ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পেশ করেছে।
খাশোগির হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী নিন্দার ঝড়ে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও পশ্চিমা সরকারগুলোর অভিযোগের আঙ্গুল যুব্রাজের দিকে। এই খুনের আদেশ স্বয়ং যুবরাজ মোহাম্মদ দিয়েছেন বলে তাদের বিশ্বাস।
খাশোগি হত্যাকান্ডে যুবরাজের কোনো ভূমিকা নেই বলে বরাবরই দাবি করে আসছেন সৌদি কর্মকর্তারা।
সৌদি সাংবাদিক জামাল খাশুগজি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন তিনি।
২০১৮ সালের ২ অক্টোবর দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান সাংবাদিক খাশোগি। সেখান থেকে তিনি আর বের হননি। পরে জানা যায় তাকে কনস্যুলেটের ভেতর নির্মম ভাবে হত্যা করা হয়েছে।
তার মৃতদেহ টুকরা টুকরা করে কনস্যুলেট ভবন থেকে সরিয়ে ফেলা হয় বলে খবর পাওয়া যায়। তবে খাশোগির দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায়নি।
তাদের বিচারের মধ্য দিয়ে খাশুগজির মৃতদেহ কোথায় সে সম্পর্কে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস যিনি তুরস্কের নাগরিক। তথ্য সহায়তাঃ আল-জাজিরা ও অনলাইন মিডিয়া

