প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজী আর নেই

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজী আর নেই

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ১২:২৪

না ফেরার দেশে চলে গেলেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক এবং আইন, মানবাধিকার ও সংবিধান বিটের সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী (৭১)। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ফারুক কাজীর একমাত্র মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর্শী কাজী জানান, গত দুই সপ্তাহ যাবৎ পায়ের ব্যাথায় ভুগছিলেন ফারুক কাজী। তাকে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করায় কিডনিতে সামান্য সমস্যা ধরা পরে। ডাক্তার তাকে পেইন কিলার ওষুধ দেন। এই ওষুধ খেয়ে তিনি টানা ৫৮ ঘন্টা ঘুমের মধ্যে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আজ সকাল আটটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক বাংলার বাণী পত্রিকা এবং সর্বশেষ ইংরেজী দৈনিক ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করেন। এ ছাড়া তিনি দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সেক্রেটারি (ডিপিএস) পদেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা কাটাবন মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ফারুক কাজীর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading