সমালোচনার মুখে‌ নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

সমালোচনার মুখে‌ নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১০:২২

লকডাউনের নিয়ম ভঙ্গ করায় সমালোনার মুখে পদত্যাগ করেছেন নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।

বৃহস্পতিবার (২ জুলাই) তার পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান।

সাফল্যের সঙ্গে করোনাভাইরাসকে মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউ জিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।

গত মাসে নিউ জিল্যান্ড বিধিনিষেধ তুলে নিয়ে নিজেদের করোনাভাইরাস মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু এর কিছুদিনের মধ্যেই ফের দেশটিতে ভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে লকডাউনের নিয়ম ভঙ্গ করে পরিবার নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডেভিড ক্লার্ক। পাহাড়ে সাইক্লিংয়েও যান তিনি। এ নিয়ে সমালোচনা শুরু হয়।

এ অবস্থায় দেশের সরকারের ভাবমূর্তির ওপর বিষয়টি নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ পত্র জমা দেন। ক্লার্কের জায়গায় স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিন্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading