ইন্ডিয়ায় আসামি ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ৮ পুলিশ নিহত

ইন্ডিয়ায় আসামি ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ৮ পুলিশ নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৩:২০

আসামি ধরতে গিয়ে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে পুলিশের গুলিতে আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছে হয়েছে।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে ।

জানা গেছে, পুলিশ সদস্যদের একটি দল বিকাশ দুবে নামের কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করতে গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুরের বিকারু গ্রামে যায়।

কিন্তু ওই গ্রামে পৌঁছানোর আগেই একটি বুলডোজার ফেলে রেখে রাস্তা বন্ধ করে দেয় বিকাশের সহযোগীরা। এরপর গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যরা গ্রামে ঢোকার সময়ই তিনদিক থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা

মোস্ট ওয়ান্টেড ওই আসামির বিরুদ্ধে হত্যা, অপহরণ, দাঙ্গাসহ ৬০টির বেশি মামলা রয়েছে। সম্প্রতি আরও একটি হত্যাকাণ্ডের ঘটনায় সে অভিযুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করতে যায় পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading