আগস্টেই করোনার টিকা বাজারে আনবে ইন্ডিয়া

আগস্টেই করোনার টিকা বাজারে আনবে ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ২০:১০

ইন্ডিয়ার স্বাধীনতা দিবস ১৫ আগস্ট-এর আগেই করোনাভাইরাসের প্রথম টিকা বাজারে আনতে চাইছে দেশটি। খবর হিন্দুস্থান টাইমস-এর।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, “ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড”
(বিবিআইএল)-এর সহযোগিতায় কোভ্যাক্সিন নামের ওই টিকা বাজারে আনতে চাইছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

আইসিএমআর সূত্রকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, টিকাটির ক্লিনিক্যাল হিউম্যান ট্রায়ালের জন্য ইন্ডিয়ার অন্তত ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে প্রথম টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পটনা, বেলগাঁও (কর্নাটক), নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, গোয়া, আর্য নগর, কানপুর ও কাট্টানকুলাথুরের (তামিলনাড়ু) প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য ইন্ডিয়ার ওই প্রতিষ্ঠানগুলিকে চিঠি দিয়েছে আইসিএমআর।

তাতে লেখা হয়েছে, ‘‘টিকা বানানোর জন্য আইসিএমআর-এর অধীনে থাকা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সার্স-কভ-২ ভাইরাসের স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে যা যা করণীয় আর ঢালাওভাবে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য যা যা করণীয়, বিবিআইএল-এর সহযোগিতায় সেই সবই করেছে ও করে চলেছে আইসিএমআর।’’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading