ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স । ০৩ জুলাই ২০২০

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । ২৩:০২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিন কাস্টেক্স মনোনীত করেছেন। এলিসি প্যালেস থেকে শুক্রবার (০৩ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

এদুয়ার্দ ফিলিপ্পের পদত্যাগের পর তাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রদবদলের পর নতুন মন্ত্রীদের দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব মধ্য-ডানপন্থী মেয়র জিন ক্যাসটেক্স-এর হাতে তুলে দিয়েছেন ম্যাক্রোঁ।

প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সরকারে ৩ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এদুয়ার্দ ফিলিপ্পে। সাম্প্রতিক সময়ে স্থানীয় নির্বাচনে আশানুরুপ ফল আনতে ব্যর্থ হয় ক্ষমতাসীন দল। ম্যাঁক্রো তার নিজের ক্ষমতার বাকি মেয়াদের কার্যক্রমে গতি আনার অংশ হিসেবে তিনি এই রদবদল আনতে পারেন বলে অনেকেই ধারণা করতে থাকেন।

শুক্রবার (০৩ জুলাই) সকালে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র নিয়ে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে দেখা করেন এদুয়ার্দ ফিলিপ্পে। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘এদুয়ার্দ ফিলিপ্পে আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।’

এরপরে ৫৫ বছর বয়সী জিন ক্যাসটেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ইমানুয়েল ম্যাঁক্রো। ফ্রান্সে খুবই অল্প পরিচিত ক্যাসটেক্স এক জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং করোনা (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় সরকারি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading