বাংলাদেশে করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে যা বললেন ক্রিকেটার রুবেল

বাংলাদেশে করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে যা বললেন ক্রিকেটার রুবেল

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১০:০৮

করোনা মহামারির কারণে পৃথিবী যখন আতঙ্কে দিশেহারা। এমন অবস্থায় আশার আলো দেখাচ্ছে গ্লোব বায়োটেক। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যাকসিন আবিষ্কারের দাবি তুলেছে প্রতিষ্ঠানটি।

এরইমধ্যে বড় কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হলে ট্রায়াল শেষে আগামী ডিসেম্বরেই এই ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ। গণমাধ্যমে যখন তিনি আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন আবিষ্কারের কথা বলছিলেন তখন এক বিশাল অর্জনের আনন্দে কেঁদে দিয়েছিলেন।

কিন্তু দেশের মানুষ যেন এখনও সন্দিহান উনার এই আবিষ্কার নিয়ে। জুটেনি অভিনন্দনও। তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। এটা নিজের ফেসবুক পেইজে একটি পোস্টও দিয়েছেন তিনি।

প্রিয় পাঠকদের জন্য ক্রিকেটার রুবেল হোসেন-এর সেই ফেসবুক পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো।

“আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে!
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।
অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি।
বিন্দুপরিমান কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারন জ্ঞানীদের কদর এদেশে নেই।
অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে!
চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়!
একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন!
এরাই দেশের রিয়েল হিরো।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading