৫০ কেজি গাঁজাসহ জয়পুরহাটে দুই মাদক ব্যবসায়ী আটক
উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১১:৩০
জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর আভিযানিক দল।
শনিবার (৪ জুলাই) ভোর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘীর মোড় থেকে সাইফুল ইসলাম ও শিপন মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয় বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।
তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মিনিট্রাকে টাঙ্গাইল থেকে তারা গাঁজা নিয়ে জয়পুরহাটে আসছিল এমন সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল শনিবার ভোর রাতে তাদের আটক করে।
পরে মিনি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

