শিশুদের কল্যাণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত রাবাব ফাতিমার

শিশুদের কল্যাণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত রাবাব ফাতিমার
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১২:৫৬

ইউনিসেফ নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে শিশুদের কল্যাণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করছেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

রাষ্ট্রদূত বলেন, কোভিড-১৯ মহামারিকালে শিশুদের সাধারণ টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, নিরাপদভাবে স্কুলসমূহ পুনরায় চালু করা, শিক্ষার্থীদের ডিজিটাল সুযোগ-সুবিধা ও সংযোগ নিশ্চিত করা, নিরাপদ পানি ও পয়:নিষ্কাশন নিশ্চিত করা, উন্নত মানসিক স্বাস্থ্যসেবা প্রদান এবং শিশুদের মনো-সামাজিক উন্নয়নের জন্য কর্মসূচি তৈরি করা হচ্ছে।

এছাড়াও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ বান্ধব সমাজ বিনির্মাণে সদস্য দেশের সরকারসমূহকে সহায়তা করতে অবশ্যই ইউনিসেফকে তার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আর এই প্রচেষ্টাসমূহে উদ্ভাবন, দক্ষতা ও অর্থের মূল্যকে সর্বোচ্ছ গুরুত্ব দিতে হবে। বলেন রাবাব ফাতিমা।

শনিবার (০৪ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরনীতে বলা হয় বৃহস্পতিবার ইউনিসেফ নির্বাহী বোর্ডে’র চার দিন ব্যাপী বার্ষিক অধিবেশনের শেষ দিনে বোর্ড সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এসময় তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাপী ইউনিসেফের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে কৌশলগত দিক-নির্দেশনা ও সহযোগিতামূলক ছয়টি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে এ সভায় গৃহীত হয়। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading