চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৩:১৬

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

লকডাউনের মধ্যে খাবার-ওষুধ কেনা ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ক্যাম্পাসে সব বন্ধ থাকবে।

শুক্রবার (০৩ জুলাই) রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি জানান, করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় শনিবার (০৪ জুলাই) সকাল থেকে ১৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া জানান, ক্যাম্পাসে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ জন। এ রোগীর সংখ্যা প্রতিদিন ৩-৪ জন করে বেড়ে যাচ্ছে। লকডাউন না করলে সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার আংশকা ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading