বিজেপির সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি করোনা আক্রান্ত

বিজেপির সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি করোনা আক্রান্ত

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৪:০০

ইন্ডিয়ার ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) এক টুইট বার্তায় তিনি নিজেই এখবর জানিয়েছেন।

টুইটে বিজেপি নেত্রী বলেন, ‘আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সব ঠিক রয়েছে। সময় মতো সব জানাব।’

জানা যায়, কয়েকদিন ধরেই জ্বর-সর্দিসহ একাধিক উপসর্গ ছিল তার শরীরে। সেই কারণে নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন, সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পাশাপাশি, নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। শুক্রবার সেই রিপোর্ট পজেটিভ আসে।

সম্প্রতি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে তিনি বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading