তুরস্কে আতশবাজি কারখানায় সিরিজ বিস্ফোরণ : নিহত ২, আহত ৭৩

তুরস্কে আতশবাজি কারখানায় সিরিজ বিস্ফোরণ : নিহত ২, আহত ৭৩

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৩:৩০

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে একটি আতশবাজি কারখানায় সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানাটি সাকারিয়া প্রদেশের হান্দেক জেলায় অবস্থিত।

শুক্রবার (০৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে সেখানে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৭৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, আতশবাজি কারখানাটিতে হওয়া প্রথম বিস্ফোরণের শব্দ ৫০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৮৫টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয় বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোসা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading