মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার শওকত আলী আর নেই
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ০৮:২০
মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সাব সেক্টর কমাণ্ডার মেজর (অব) শওকত আলী (৬৮) বীর প্রতীক মারা গেছেন।
শনিবার (০৪ জুলাই) বিকালে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শওকত আলীর ছেলে মো. ইমরান মোরশেদ আলী বলেন, “বিকাল পাঁচটা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন। তিনি হার্ট, লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। গত ১০ দিন ধরে সিএমএইচে ভর্তি ছিলেন।”
রোববার (০৫ জুলাই) দুপুরে বন্দর নগরীর গরিব উল্লাহ শাহ মাজারে জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান মো. ইমরান মোরশেদ আ আলী।

