ফরিদপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

ফরিদপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ০৮:৪০

ফরিদপুর শহরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবক মিজানুর রহমান বাচ্চু (৪৮) শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটার রমযান আলী খানের ছেলে। বাচ্চু তাবলিগ করতেন।

এদিকে খুনে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটকরা হলেন, শরীফ (১৮) ও হাবিব (১৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, দুই জন হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হত্যাকাণ্ডের সাথে তিনজন জড়িত ছিল।

নিহতের ভাগিনা মো. আরাফাত জানান, তার মামা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি মেরে আহত করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

হামলাকারীদের সাথে মিজানুরের আগে কথা কাটাকাটি হয়েছিল জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা হামলা দেখতে পেয়ে এগিয়ে এসে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading