করোনা ভাইরাস ঠেকাতে ৩ লাখ টাকার সোনার মাস্ক!

করোনা ভাইরাস ঠেকাতে ৩ লাখ টাকার সোনার মাস্ক!

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১০:৪০

করোনাভাইরাস মহামারীর মধ্যে সোনা দিয়ে বানানো মাস্ক পরে আলোচনায় উঠে এসেছেন এক ইন্ডিয়ান। মাস্কটি পরা অবস্থায় তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে ইন্ডিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে সোনার মাস্ক পরে ভাইরাল ওই ব্যক্তি ইন্ডিয়ার মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা। তার নাম শঙ্কর কুরাদে (৪৮)। তবে তিনি কী করেন বা তার পেশা কী, এ সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোনার মাস্ক ছাড়াও তার গলায় সোনার চেইন, হাতে সোনার ব্রেসওলেট এবং বড় বড় আংটি দেখা গেছে।

মাস্কটি সম্পর্কে শঙ্কর বলছেন, ৫০ গ্রাম ওজনের এই মাস্কের জন্য দুই লাখ ৮৯ হাজার রুপি (৩৮৭০ ডলার) ব্যয় করেছেন যেটা বাংলাদেশী টাকায় সোয়া ৩ লাখ টাকা।

তিনি বলেন, মাস্কটি পাতলা এবং এতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে যাতে শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। তবে করোনাভাইরাস প্রতিরোধে এই মাস্ক কাজ করবে কি না সে বিষয়ে নিশ্চিত নন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading