জামালপুরের ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি।

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১১:১৪

যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জামালপুরের ইসলামপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৪ জুলাই) বিকাল ৪ টার দিকে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন মিয়া (৩৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দির শেখপাড়া গ্রামের কালু কাজির ছেলে।

জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর বাজারে যাচ্ছিলেন নয়ন মিয়া । পথিমধ্যে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া জানান, ঘটনার স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading