দক্ষ ইলেক্ট্রিশিয়ানদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দক্ষ ইলেক্ট্রিশিয়ানদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৮:৩৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈদ্যুতিক সেবা সম্প্রসারণের ফলে দক্ষ-ইলেক্ট্রিশিয়ানদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (০৫ জুলাই) ভার্চুয়ালি ‘প্রশিক্ষণপ্রাপ্ত ইলেক্ট্রিশিয়ানদের মাঝে কারিগরি পারমিট সার্টিফিকেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিদেশেও বাংলাদেশী ইলেক্ট্রিশিয়ানদের চাহিদা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, ইংরেজি ভাষাসহ বিদ্যুৎ-সম্পর্কিত বিষয়ে যথাযথ প্রশিক্ষণ পেলে স্বল্প-শিক্ষিত এই ইলেক্ট্রিশিয়ানরাই বহি:র্বিশ্বে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করতে পারবে।

তিনি জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের মনোনীত কার্যক্রম হিসেবে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে তিন হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে ৫ হাজার ১৫৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আজ ৩ হাজার ৯শ’ জনকে কারিগরি পারমিট প্রদান কার্যক্রমের উদ্বোধন করলাম। এতে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃজন হবে এবং পারমিট পাওয়া ইলেক্ট্রিশিয়ানরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হতে ও বিদ্যুৎ সাশ্রয়ি যন্ত্রপাতির ব্যবহারে সচেতনতা বাড়াতে জনগণকে উৎসাহিত করবে। এরফলে বৈদ্যুতিক দূর্ঘটনাও অনেকাংশে হ্রাস পাবে।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading