ভালুকায় ভাগনিকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করলো মামা

ভালুকায় ভাগনিকে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করলো মামা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১১:১১

ভালুকায় মামার হাতে রায়না আক্তার (৫) নামের এক শিশু খুন হয়েছে। রবিবার (০৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়া ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিলো। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

সন্ধ্যায় রায়নাকে খোঁজাখোজির এক পর্যায়ে মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘাতক আশাদুল ইসলাম আশু রাতেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে তাকে ওই রাতেই উপজেলার ডিসষ্টোর বাজার থেকে আটক করে পুলিশ ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেছে, ঘাতক আশাদুল ইসলাম আশুকে আটক করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading